বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে আলী সিফাত (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কাজ করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বৃহষ্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এস এম টাওয়ারের ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো কিছুই জানা যায়নি।

নিহত সিফাত পশ্চিম কধুরখীল জামতল নুরুচচফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ছেলে। এক বছর আগে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে বলে জানা যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধারে ব্যস্ত আছি। কাজ শেষ করে বিস্তারিত জানাবো।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...