বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পূজায় যানজট নিরসনে হাটহাজারীতে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে

বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, হাটহাজারী উপজেলা ও পৌরসভার দূর্গা পূজা অনুষ্ঠানে যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সেজন্য সড়কপথে যানজট নিরসনে বিএনপি’র পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে দূর্গা পূজার সকল এলাকা পর্যবেক্ষণ করবেন।

তিনি বলেন, গত সতের বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আওয়ামীলীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো। সারা বাংলাদেশে মন্দিরে হামলা করে বিএনপির নেতৃবৃন্দকে মামলা দিয়েছে ফ্যাসিবাদী সরকার। এখন ফ্যাসিবাদীরা নেই কিন্তু তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দূর্গা পূজার সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল চারটায় চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপের শৃঙ্খলা ও নিরাপত্তা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল আরো বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশী। দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোন ভয় ভীতি ছাড়া যেন আনন্দ উদযাপন করে দূর্গা পূজা অনুষ্ঠিত হয় সেজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দূর্গা পূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌরসভা বিএনপির আহবায়ক  আলহাজ্ব জাকির হোসেন , সদস্য সচিব  অহিদুল আলম অহিদ , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম  আহবায়ক এম এ শুক্কুর, পৌর সভা বিএনপির যুগ্ম আহবায়ক   আবদুল মান্নান দৌলত, যুগ্ম আহবায়ক  সাহেদুল আজম সাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উপজেলা  ছাত্রদলের আহবায়ক  তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক  সালাহউদ্দিন খালেক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  নুরুল আমীন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ জসিম, আমীন সওদাগর ,হারুনুর রশিদ , মোহাম্মদ হারুন, সোহেল সিদ্দিকী  ,আবু হানিফ, যুবদল নেতা  এমদাদ মির্জা, হেলাল উদ্দীন,পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী , সাধারণ সম্পাদক  আরফিন সাইফুল , পৌরসভা ছাত্রদলের আহবায়ক  রেজাউল করিম চৌধুরী রকি , সদস্য সচিব সাহেদ খান, পৌরসভা শ্রমিক দল সভাপতি  রুবেল হোসেন ,সাধারন সম্পাদক মোহাম্মদ কামাল, হাটহাজারী পৌরসভা মহিলাদলের সভাপতি পারভীন জাহান ,বিএনপি নেতা হাসান,আব্দুল ,উত্তর জেলা যুবদলের সদস্য ইয়াছিন ,উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীনসহ নেতৃবৃন্দ ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...