বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলায় বাস চালক আটক

চান্দগাঁওয়ে সিএন্ডবি এলাকায় ওমর ফারুক নামের এক ট্রাফিক পুলিশের কনস্টেবলের গায়ে হাত তোলায় এক বাস চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট) বিকেলে সার্জেন্ট রজবের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মোহরা এলাকার টিআই নাজিম উদ্দিন।

তিনি জানান, সিগন্যাল অমান্য করায় বাসটির গতি রোধ করলে পুলিশ সদস্যের ওপর চড়াও হন বাস চালক। এ সময় পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে যায়। পরে বাস চালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

যদিও  ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা জানতেন না টিআই নজরুল ইসলাম। পরে সার্জেন্ট থেকে তথ্য নিয়ে প্রতিবেদককে নিশ্চিত করেন তিনি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...