বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে গাড়িচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন এলাকায় গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন ১ নাম্বার ওয়ার্ডের নুনাছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এদিকে স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ওই এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন এক যুবক। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তার মাথা মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মোঃ ফারুকের নেতৃত্বে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাধীন ১ নাম্বার ওয়ার্ডের নুনাছড়া এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত যুবক (৪০) নিহত হন।

নিহত যুবকের পুরো শরীর এবং মাথা ছিন্ন বিছিন্ন হয়ে যাওয়ায় তাকে স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। পুরো মুখ বিকৃত হয়ে গেছে নিহত ব্যক্তির। আমরা তার সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...