বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে দেড় বছরের রাফসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঠান পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার চন্দ্রিকা দে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মো: সোহেল জানান, সকালে খেলারছলে করিমের ছেলে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও মারা গেছেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...