বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

একাদশ শ্রেণি ভর্তি ২০২৫-২৬: দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজ শনিবার (২৩ আগস্ট) থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হবে। ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

এর আগে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ ফল প্রকাশ করা হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...