বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অভিনেতা থালাপতি বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট বিজেপি’ বলে। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানেই হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন।

বিজয় বলেন, “একটা সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন একবার উঠলেই আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই- সিংহ।”

সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে না গিয়ে ‘গো অ্যালোন’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি।

ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন। ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।

উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়- সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুরস্কের গণমাধ্যমের দাবিতে তোলপাড়

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন...

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা...

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের...