বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর, স্বামী-কন্যা আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও কন্যা আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

মমতাজ বেগম পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে এবং জনৈক সাইফুল হকের স্ত্রী। আহতরা হলেন- স্বামী সাইফুল হক (৩০) ও কন্যা হুমায়রা সায়মা (৪)।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলাধীন মহাসড়কের ফকিরহাট কালুশাহনগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মমতাজ বেগম, তার স্বামী ও মেয়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টায় মমতাজ বেগম মারা যান। তার স্বামী ও মেয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...