বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুইজারল্যান্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জুরিখে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেনেভা, লুসান, বার্ন, লুসের্ন ও জুরিখ থেকে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার শেখ। সাবেক সাধারণ সম্পাদক কবির মোল্লা ও জেনেভা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজহার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক আহ্বায়ক শামিম বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওমর মুন্সি। পরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দলের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক আকিব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম জর্জ, আলামিন সিকদার, মোহাম্মদ ইয়াসিন, সাইফুল ভুইয়া, গোলাম মোস্তফা, লিপন মোল্লা, আব্দুর রহমান, কামাল হোসেন, কামাল সরকার, মাহবুবুর রহমান অসীম, মহিলা নেত্রী দিলু রহমান, শাহীন মজুমদার, ইউসুফ দোয়ারি ও স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের সংগ্রামে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুনায়েদ/চট্টলা২৪

