Monday, 9 November, 2026

চট্টগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আক্রান্ত আরও ৭২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৪৩ জন এবং চিকুনগুনিয়ায় ২৯ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ২৮৬ জন আক্রান্ত হন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু রয়েছে।

অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন, নারী ১ হাজার ২৬৩ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮৯০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩২১, বাঁশখালীতে ১৫৯, আনোয়ারায় ৮১, লোহাগাড়ায় ৮১, সাতকানিয়ায় ৫৬, রাউজানে ৩২, কর্ণফুলীতে ২৯, হাটহাজারীতে ২৬, চন্দনাইশে ২৪, পটিয়ায় ২০ জন, মীরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালীতে ১০ ও ফটিকছড়িতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন ও সন্দ্বীপে ১০ জন রয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...