বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বারইয়ারহাট পৌর বাজারে ডিমের দাম নিযন্ত্রণে অভিযান

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ডিমের দাম নিযন্ত্রণে অভিযান চালিয়েছে প্রশাসন।বুধবার ১৬ ই অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স নিজাম উদ্দিন ট্রেডাসকে দশ হাজার  টাকা।দেবনাথ পোল্ট্রিকে পাঁচ হাজার টাকা.নিজাম স্টোরকে এক হাজার টাকা। জিয়াউল হককে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত মূল্যের বেশিতে পণ্য বিক্রি, বিক্রির রশিদ সংরক্ষণ না করা এবং দাম বেশি রাখার অভিযোগে এ সব জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান সব সময় থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ ও জোরারগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...