বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সাম্পাদক রিয়াজ গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্টার মামলা রয়েছে।

‎গ্রেপ্তার রিয়াজ পৌরসভার শান্তিনিকেতন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর হোসেনের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার চট্টলা২৪-কে জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ‎

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...