বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে চিরকুটসহ ফেলে যাওয়া সেই নবজাতকের সহায়তায় তারেক রহমান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে সম্প্রতি একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। শিশুটির পাশে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল— “পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম।”

ঘটনাটি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’-এর সদস্যরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তারা নবজাতক শিশুটিকে দেখে চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি যোগাযোগ করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী ও হাসপাতালের পরিচালক ডা. ফজলুল রহমান-এর সঙ্গে। তিনি নবজাতকের সর্বোচ্চ চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সহায়তা সেলের পক্ষ থেকে নবজাতকের জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহায়তা সেলের সদস্য ডা. মো. জিয়াউল হক, ডা. মাসতুরা বেগম, ডা. নূর জামান সরকার, ডা. তামান্না নুসরাতসহ দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত মার্চে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল-কে যথাক্রমে স্বাস্থ্য ও আইনি সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করে এই ‘নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল’ গঠন করা হয়।
গঠনের পর থেকে সেলটি দেশের বিভিন্ন প্রান্তে নারী ও শিশু নিপীড়নের ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় সহায়তা ও আইনি পদক্ষেপ গ্রহণ করে আসছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...