বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১১: মহিউদ্দীন কাদের গণঅধিকার পরিষদে মনোনয়ন জমা দিলেন

পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহিউদ্দীন কাদের চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসন থেকে গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের নিকট দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. জাফর মাহমুদ, সহ-সভাপতি মাস্টার শামসুল আলম, গণঅধিকার দপ্তর সম্পাদক রিজোয়ান রুপ দিনেশ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, গণঅধিকার সহ সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, কেন্দ্রীয় কমিটির টেকসই ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ এবং চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি সাহেদুল ইসলাম প্রমুখ।

মহিউদ্দীন কাদের বলেন, “চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ দিক থেকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর, দুটি বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিমানবন্দর, নৌ-বিমানঘাঁটি, তেল শোধনাগারসহ জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া চসিকের ২৭-৩০ এবং ৩৬-৪১ নম্বর ওয়ার্ডসহ পতেঙ্গা, বন্দর, সদরঘাট ও ইপিজেড থানার অংশ এই আসনে অন্তর্ভুক্ত।”

তিনি আরও বলেন, “টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার সাধারণ মানুষ ভিপি নুরকে চেনে। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকও সবার কাছে পরিচিত করতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে পরিচিতি বাড়াতে হবে। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশা করি, দল আমাকে মনোনয়ন দিলে জনগণের মৌলিক অধিকার, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য হবে।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...