বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ: আনন্দ মিছিল অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে।

জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটির সদস্য লুৎফুর রহমান রোহান এর তত্ত্বাবধানে এবং জাতীয় ছাত্রশক্তি মহানগর শাখার সংগঠক জাওয়াদ চৌধুরী এর নেতৃত্বে শুক্রবার বিকেলে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা এবং আত্মপ্রকাশের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর শাখার সংগঠক আদর, সায়েম, তানভির, ইরফান, সাগর, আমান, সাইমুন, তামিম, সিফাত, জিসান, শরীফ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর যুবশক্তির সংগঠক আফতাব মজুমদার এবং শ্রমিকশক্তির যুগ্ম সমন্বয়কারী আব্দুল আওয়াল ফয়সাল।

জাতীয় ছাত্রশক্তির এই আত্মপ্রকাশ শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতি, শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠা এবং তরুণদের সমাজনির্মাণে সক্রিয় ভূমিকা আরও বাড়াবে বলে আয়োজকরা মনে করছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...