বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নাজমা আশরাফী

রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী। জেলা প্রশাসনের ইতিহাসে তিনিই প্রথম নারী ডিসি। একই সঙ্গে তিনি এ জেলার ৯৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগের আগে নাজমা আশরাফী উপসচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগের খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি জুড়ে আনন্দের সাড়া পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় অনেকেই মন্তব্য করেছেন, এ নিয়োগ জেলার প্রশাসনিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...