বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই আড়াই হাজার ব্রয়লার মুরগি

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই আড়াই হাজার ব্রয়লার মুরগ

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পোল্ট্রি ফার্মের আড়াই হাজার ব্রয়লার মুরগি পুড়ে গেছে। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার আলাউদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি।

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন বলেন, “হঠাৎ দেখি খামারে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই সব মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সময়মতো আসেনি—তাই সব শেষ হয়ে গেল।”

তিনি জানান, বাড়ির পাশে ২০ শতক জমিতে সেড নির্মাণ করে কাজী ফার্মের বকেয়া আড়াই হাজার মুরগির বাচ্চা তুলেছিলেন। খাদ্য ও ওষুধও বাকিতে কেনা ছিল। ২৫ দিন পর মুরগি বিক্রির পরিকল্পনা থাকলেও অগ্নিকাণ্ডে সব হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, “খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...