বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে চট্টগ্রাম মহানগর নাগরিক পার্টির নিন্দা

চট্টগ্রামের প্রবীণ জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, শাহজাহান চৌধুরী এক বক্তব্যে পুলিশ–প্রশাসনকে জামায়াতের নির্দেশে “উঠবস”, মামলা দেওয়া ও গ্রেফতার কার্যক্রম পরিচালনার কথা বলেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রতীক প্রচার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জামায়াত প্রার্থীর পরামর্শ অনুযায়ী উন্নয়ন বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন।

নাগরিক পার্টির মতে, এ ধরনের বক্তব্য নির্বাচনকালীন প্রশাসনকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর অপচেষ্টা। তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ নতুন স্বপ্নে এগিয়ে চলেছে, যেখানে প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে বলা হয়, “পুলিশ-প্রশাসন কোনো দলের গোলাম নয়; তারা প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক। প্রশাসনকে দলীয়করণের যেকোনো প্রচেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় বাধা।”

নাগরিক পার্টি শাহজাহান চৌধুরীর উক্ত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেছে যে সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করবে।রু

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...