আন্দোলনরত ৮ দল চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার মুরাদপুরে এই সভা বসে। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি অধ্যাপক খুরশীদুল আলম।
সভায় চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক বিশাল সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) ঐতিহাসিক লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। সেখানে ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা জিয়াউল হোসাইন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিডিপির যুগ্ম সম্পাদক এডভোকেট জুবায়ের মাহমুদ, চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, খেলাফত মজলিস নগর সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, খেলাফত মজলিস নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মাওলানা হাবিব উল্লাহ আজাদী, এডভোকেট নেজামুদ্দীন, এডভোকেট পারভেজ তালুকদার, জাগপার জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, হাসান জুয়েল প্রমুখ।
ফারুক, চট্টলা২৪

