বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সব প্রস্তুতি শেষ: আজ রাতেই বা কাল ভোরে লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া

সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, কাতারের পক্ষ থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারে সহযোগিতার প্রস্তাব এসেছে এবং পুরো ব্যবস্থাপনাই প্রায় সম্পন্ন।

জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত মতামত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাঁকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিদেশযাত্রার সময় দেশের বাইরের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ান তাঁর সঙ্গে থাকবেন। বিমানের ভেতর যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে চিকিৎসা দেওয়ার মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল বোর্ডের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আজ তিন দফা ভার্চ্যুয়াল মিটিং হয়েছে; যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সশরীর পরীক্ষা করেছেন।

বিএনপির একটি সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কিছুটা উন্নতির দিকে। তবে হৃদ্‌যন্ত্রে জটিলতা রয়েছে। অন্য সমস্যাগুলো প্রায় অপরিবর্তিত।

এদিকে বুধবার রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।

১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দেশজুড়ে তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।

গত জানুয়ারি মাসেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। প্রায় চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা আশাবাদী। উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরবেন।’

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...