বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যদি আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তা না হলে এটা একার পক্ষে সম্ভব নয়।
বিএনপি বাংলাদেশে একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ২ নম্বর জালালাবাদস্থ কুঁলগাও জামশেশাহ রোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, ইতোমধ্যেই তারেক রহমান তাঁর ঘোষিত ভিসনারি ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। স্থানীয় ওয়ার্ল্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমুহ এলাকার দরিদ্র ও অস্বচ্ছল মানুষের সেবায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এসময় চিকিৎসা সেবা প্রার্থীদেরকে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
মীর হেলাল বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এসময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার দোয়া চান তিনি।
২ নমম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহবায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সৈয়দ জাকারিয়া সেলিম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আজগর হোসেন কন্ট্রাক্টর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি সাইফুল ইসলাম টুটুল, বায়েজিদ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজগর হোসেন আজু, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি দোস্ত মোহাম্মদ, মো. ইসমাইল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির এস এম মহসিন, মো. ইদ্রিস, ওয়াহিদুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ রুবেল, হাজী সিরাজ পাশা, গোলাম খাজা, মো. শাহেদ টেন্ডল, মো. মাহবুব, মোহাম্মদ এরশাদ, শাহাবুদ্দিন শাবু, সৈয়দ মহসিন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
হৃদয়, চট্টলা২৪

