বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি দুটি কারণে গুরুত্বপূর্ণ- ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’

বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সামনের দিনগুলোতে রাজনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সামনের দিনগুলো খুব সহজ হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’

ওমর ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...