শনিবার, ৭ মার্চ, ২০২৬

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে প্রথমে শরিফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি সেখানে মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাত করেন।

মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

গত দুই দিনের মতো আজ লাল-সবুজ রঙে সাজানো বাসে না গিয়ে তারেক রহমান সাদা রঙের একটি গাড়িতে কবর জিয়ারতে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

বিএনপির মিডিয়া সেল সকালে এক ফেসবুক পোস্টে জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের কোনো আহত ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে না থাকায় তারেক রহমান সেখানে যাবেন না।

কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা অংশ নেন। কর্মসূচি শেষে তাঁরা নিজ নিজ এলাকায় ফিরে যান।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দুবাই-দোহা রুট বন্ধ, চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা ৫০

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও...

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর ছাত্র আবু...

আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী...

কক্সবাজারে গ্যাস পাম্পে দুদফা বিস্ফোরণ: দগ্ধ ১৭

পর্যটননগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশনে...