বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গুপ্তরা স্বৈরাচারেরই আরেক রূপ: তারেক রহমান

বিএনপি চেয়ার‌ম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মতোই গুপ্ত পরিচয়ে পরিচিত একটি গোষ্ঠী এখন নতুন জালিমে পরিণত হয়েছে। যাদের কাছে দেশের মা-বোন নিরাপদ নয় এবং জনগণের মর্যাদার কোনো মূল্য নেই।

বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। আগামী ১২ তারিখ জনগণ এমন একটি সরকার নির্বাচন করবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, ৫ আগস্টের পরও স্বৈরাচারের ভাষা ও আচরণ বন্ধ হয়নি। গুপ্ত পরিচয়ের একটি দল সেই একই কায়দায় মানুষকে ছোট করছে, গুণীজনকে অপদস্থ করছে।

তিনি অভিযোগ করে বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালিম গোষ্ঠীর এক নেতা প্রকাশ্যে নারীদের উদ্দেশে অত্যন্ত কলঙ্কিত ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছে জনগণ কখনো আত্মমর্যাদাসম্পন্ন আচরণ আশা করতে পারে না।

তারেক রহমান আরও বলেন, কুমিল্লা জেলার গুপ্তদের এক নেতা প্রকাশ্যে বলেছেন—১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, আর ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এ বক্তব্যই প্রমাণ করে তারা জনগণকে কতটা তুচ্ছতাচ্ছিল্য করে এবং তাদের মানসিকতা কোন পর্যায়ের।

তিনি বলেন, এরা যদি নির্বাচিত হয়, তাহলে জনগণের জীবনে কী ভয়াবহ দুর্দশা নেমে আসবে, তা সহজেই অনুমেয়। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং গুপ্তদের উচিত শিক্ষা দিতে হবে।

স্বৈরাচার সরকারের সঙ্গে গুপ্তদের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা মূলত মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং বিগত ১৫ বছর ধরে তারা স্বৈরাচারী শক্তির সঙ্গে একসঙ্গেই ছিল।

বরিশালের সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নদীভাঙন বরিশালের সবচেয়ে বড় সমস্যা। টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ বহু উন্নয়নকাজ এখনো বাকি রয়েছে। সঠিক সিদ্ধান্ত নিলেই এসব সমস্যার সমাধান সম্ভব।

তিনি জানান, বিএনপির আমলে অনেক উন্নয়নকাজ শুরু হয়েছিল, যা শেষ করা যায়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে এসব কাজ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নারী প্রসঙ্গে তারেক রহমান বলেন, নারীদের ঘরে বন্দী রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি অভিযোগ করে বলেন, গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে। তাদের কথাবার্তায়ই স্পষ্ট, তারা ক্ষমতায় গেলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...