বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটবে ১২ ফেব্রুয়ারি: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দীর্ঘ ১৭ বছর পর আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তিনি বলেন, জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে।

শনিবার বিকেলে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ০৯ ফেব্রুয়ারি লালদিঘীর মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা ও গণমিছিল সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও ধ্বংস করেছে। তাই এই নির্বাচন শুধু ভোটাধিকার প্রতিষ্ঠার নয়, দেশের পুনর্গঠনের নির্বাচন। সকলকে স্বদেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের চিফ কো-অর্ডিনেটর আবুল হাশেম বক্কর বলেন, জনসভা ও গণমিছিল সফল করার জন্য স্ব-স্ব ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...