বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নির্বাচনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ছিল ডিজিটাল হলেও ভোট গ্রহণ ও গণনার বড় অংশই ম্যানুয়ালি সম্পন্ন হবে। সংসদীয় আসনভিত্তিকভাবে পোস্টাল ভোট গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে পোস্টাল ভোটগুলো সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, দ্বৈত নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এতে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে দ্বৈত নাগরিকত্ব রেখে কেউ প্রার্থী হতে পারবেন না। নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীকে অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...