শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভোটে এগিয়ে বিএনপি, সরকার গঠনে মঙ্গলবার শপথ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে মোট ৩.০৫ শতাংশ ভোট। এছাড়া সাতটি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫.৭৯ শতাংশ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন প্রার্থী অংশ নিয়ে পেয়েছেন ২.৭০ শতাংশ ভোট। গণঅধিকার পরিষদ পেয়েছে ০.৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০.৮৯ শতাংশ ভোট।

ইসি জানিয়েছে, মঙ্গলবার সকালে নির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...