শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর নয়: অর্থমন্ত্রী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলবে না। বাংলাদেশের অর্থনীতি হবে সবার জন্য।”

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা ভালো নয়। তাই সবার আগে এসব প্রতিষ্ঠানের পুনরুদ্ধার ও পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি ছাড়া বড় কোনো কর্মসূচি কাঙ্ক্ষিত ফল দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেক নাগরিক সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায় এবং অর্থনৈতিক সুফল সবার কাছে পৌঁছায়।

অতিরিক্ত নিয়ন্ত্রণের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশে অর্থনীতি ওভার রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা রাজনীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।” তিনি অর্থনীতিতে ডিরেগুলেশন ও লিবারালাইজেশনের ওপর জোর দিয়ে বলেন, নিয়ন্ত্রণ শিথিল করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভিত্তিতে এগিয়ে যাবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...