শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটানো হবে।

বুধবার সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে দেশকে গড়ে তোলা।” তিনি জানান, প্রধানমন্ত্রীর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নেই মন্ত্রিসভা কাজ করবে।

গণতন্ত্রকে প্রধান উপাদান উল্লেখ করে ফখরুল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পর্কিত। নিজে একসময় স্থানীয় সরকারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়কে গতিময় ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়। আইনশৃঙ্খলা আগের চেয়ে উন্নত হয়েছে এবং ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতাও ফিরে আসছে। ব্যাংকিং খাত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

গত দেড় বছরে মব জাস্টিসের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা হবে।” বিপ্লব ও গণঅভ্যুত্থানের পর সবকিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হয় না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার গঠিত হওয়াই বড় অর্জন।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের বিষয়ে তিনি বলেন, এর প্রয়োজন নেই। ট্রানজিশন টু ডেমোক্রেসি সম্পন্ন করাই ছিল মূল লক্ষ্য, যা তারা করতে পেরেছে। তাদের কৃতিত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...