শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠক করেন।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি, নতুন সরকার এটা বাস্তবায়নে উদ্যোগ নেবে।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে ইইউর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, মানবিক বিষয়াবলি, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কীভাবে কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

এদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন।ৎ

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...