শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

৫ আগস্টের পরের মামলা যাচাইয়ে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, যার মধ্যে কিছু সুবিধাবাদী শ্রেণির মানুষ সুযোগ নিয়ে অনেককে আসামি করেছে- যাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রশ্নই ওঠে না।

তিনি জানান, এসব মামলায় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি ও সমাজের বিশিষ্টজনদেরও আসামি করা হয়েছে এবং অনেকে অযথা ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হন এবং আইনের শাসন নিশ্চিত হয়।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি দেখার জন্য আলাদা কমিটির প্রয়োজন নেই; এটি পুলিশের নিয়মিত দায়িত্বের মধ্যেই পড়ে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। সাংবাদিকরা এর আওতায় পড়বেন কি না- এ প্রশ্নে তিনি বলেন, “সাংবাদিকরা কি মানুষ না? আইনের শাসন সবার জন্য সমান।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...