শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন কমিশন হবে

২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন করে একটি তদন্ত কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি তাদের নির্বাচনী ইশতেহারের অংশ ছিল এবং সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমরা বিডিআর বিদ্রোহের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করব অথবা একটি কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ডিসেম্বরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে ওই কমিশনের প্রধান করা হয়।

তদন্ত কমিশন গত ৩০ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ভারতের সম্পৃক্ততার বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বলে জানানো হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...