শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এর ব্যবস্থাপনা, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, আইনমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, জাহাজ জট কমানো, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী টার্মিনাল পরিচালনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার হওয়ায় এর সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। বৈঠক থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...