তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ-এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থার ওপর সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি।
বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাজার তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

