শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালীতে জাহাজে আগুন

হরমুজ প্রণালীর প্রবেশমুখে একটি মাল্টা-পতাকাবাহী কন্টেইনার জাহাজ বড় ধরনের হামলার শিকার হয়েছে। সেফেন প্রেস্টিজ নামের এই জাহাজটি বুধবার দুপুর নাগাদ ওমান থেকে মাত্র দুই নটিক্যাল মাইল উত্তরে অবস্থানকালে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটির ওয়াটারলাইনের ঠিক ওপরে আঘাত লাগার ফলে এর ইঞ্জিন রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজের ক্রু সদস্যরা দ্রুত জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন। ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, কন্টেইনার জাহাজটিতে হামলার পর সব ক্রু নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া সমুদ্রে তেলের নিঃসরণ বা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কাও আপাতত নেই বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে উত্তেজনার মাঝে এমন আক্রমণ আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...