শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঈদুল ফিতরে সরকারি ছুটি ৭ দিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে মোট সাত দিন করেছে সরকার। মূলত মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। কারণ ১৭ মার্চ রয়েছে পবিত্র শবে কদর-এর ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। নতুন করে একদিন যোগ হওয়ায় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...