শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে আর্থিক সক্ষমতার পরামর্শ দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হয়ে পড়তে পারেন কেউ।

শনিবার (৭ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় ভ্রমণকারীদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে কোনো ধরনের ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির ক্ষেত্রে নিজেদের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য তাদের রয়েছে।

মার্কিন দূতাবাস আরও উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সুবিধার অপব্যবহার করলে তা গুরুতর ও স্থায়ী পরিণতির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হতে পারে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...