শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পকে সতর্ক করে যা বললেন কাতারের আামির

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিণতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

তিনি বলেছেন, এই উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে।

শনিবার রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতার ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

আলোচনায় কাতারের আমির চলমান সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।

ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথাও উল্লেখ করা হয়। সূত্র: সৌদি গেজেট, ওয়াল স্ট্রিট জার্নাল

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...