শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরলে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের জন্য কর্মসংস্থান ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, “পরিস্থিতির যদি অবনতি হয় এবং আমাদের শ্রমিকরা দেশে ফিরে আসে, তাহলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা সার্বিক কল্যাণের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেও সেই কর্মস্পৃহা ও উদ্দীপনা দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল এবং নাগরিক সমাজ যদি সরকারকে সহযোগিতা করে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে।”

তিনি বলেন, বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়। এটি সবার সরকার। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...