শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

স্লিপার বাসে ইয়াবা নিয়ে ঢাকায়, রামপুরায় আটক মাদক কারবারি

রাজধানীর রামপুরা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সোয়াইব সরকার (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বৃহস্পতিবার সকালে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ারের সামনে একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সোয়াইব সরকার নামে এক ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি স্লিপার বাসযোগে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় আসবেন।

এ তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ারের সামনে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি থামিয়ে সোয়াইব সরকারকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলার ভেতর ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...