শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংসদীয় কার্যক্রমে গতি আনতে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এতে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ সদস্যদের আবাসন সমস্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান নির্ধারণে এ বৈঠকটি আয়োজন করা হয়েছে।

এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিএনপি সংসদীয় দলের বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশ বিষয়ে বিশেষ কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রবিবার (২৯ মার্চ) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ১২ মার্চ শুরু হওয়া প্রথম অধিবেশনের পর আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...