শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম নিজ জেলা সফর।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, শনিবার রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন রাষ্ট্রপতি। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাব-এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। পরদিন সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার সফরসূচির প্রতিটি স্থানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...