শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন, ১২৯ ক্রীড়াবিদ পেলেন সহায়তা

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১২৯ জন জাতীয় ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইল ফোনে এক লাখ টাকা করে ভাতা পৌঁছে দেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম স্বাগত বক্তব্য রাখেন। এ সময় একটি ক্রীড়া বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান তুলে ধরা হয়।

এ কর্মসূচির আওতায় সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ ২০টি ডিসিপ্লিনের ক্রীড়াবিদ সম্মাননা পান। সংশ্লিষ্টরা একে দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ভাতার আওতায় থাকা ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রতি চার মাস পরপর মূল্যায়ন করা হবে। নির্ধারিত মান বজায় রাখতে না পারলে তালিকা থেকে বাদ পড়বেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...