শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের ৬ তেলবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশের তেলবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান সরকার।

বুধবার মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব জাহাজ হরমুজ প্রণালি পার হতে দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের ছয় তেলবাহী জাহাজকে চলাচলে অনুমতি দেয়।

তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট ঘিরে উদ্ভূত পরিস্থিতি লক্ষ্য করছে ইরান। বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে যেন জ্বালানি সংকটে না পড়ে, সেদিকে ইরানের নজর রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান।

ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যারা বাংলাদেশি সেখানে আছেন, তারা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...