শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হাম মোকাবিলায় জরুরি উদ্যোগ: উপজেলা পর্যায়ে টিকা কার্যক্রম শুরু ৫ এপ্রিল

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরদার সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে দেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ জেলায় হামের সংক্রমণ বেশি ছড়িয়েছে। ইতোমধ্যে সাত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫০ জনের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ায়-একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১৬ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারেন। তাই দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

দেশে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় সাধারণত ৯ মাস বয়সী শিশুকে হামের প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়া জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হয়।

উল্লেখ্য, দেশে সর্বশেষ জাতীয় হাম টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...