বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে যুক্তরাজ্য বিএনপির পাঁচ নেতা সংবর্ধিত

সিলেট জেলা মহানগর বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর সম্পাদক লুবেক আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ চৌধুরী শাকিলসহ পাঁচ প্রবাসী  নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে সিলেট শহরের গার্ডেন ইন সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত বাকি চারজন হলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  আবু সাইদ চৌধুরী শাকিল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক  সম্পাদক লায়েক মস্তফা,  লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম, সাবেক ছাত্রদল নেতা নুরুল আমিন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন দীর্ঘ সতের বছর ফেসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অদম্য লড়াইয়ে শামিল ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। প্রবাসী নেতাদের ঘরবাড়িতে হামলা চালিয়েছিলো আওয়ামী, ছাত্রলীগের গুন্ডারা। মিথ্যা  মামলা দিয়ে হয়রানি করা হয়েছে প্রবাসী নেতাদের স্বজনদের। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে।

যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর সম্পাদক লুবেক আহমেদ চৌধুরী বলেন, সহস্রাধিক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটি রক্ষা করার দায়িত্ব সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার কোন প্রতিষ্ঠা করবেন। ‘

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ চৌধুরী শাকিল বলেন, আওয়ামী শাসনামলে সারাদেশে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের খগড় নেমে এসেছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচার হটানোর আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য পিছু হটেনি। ‘

অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিশেষ  অবদান রাখার জন্য যুক্তরাজ্য বিএনপি নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সালেহ আহমেদ খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম রিপন, মহানগর বিএনপি নেতা রায়হাদ বকস রাক্কু, বিএনপি নেতা ওয়াদিল ইসলাম বাবু, সেলিম আহমদ চৌধুরী, শফিকুল হাসান, ফজলুল ইসলাম ফজলাই,বাবর আহমেদ, বাবলু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিল, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালিক মিলটন,  যুবদল নেতা  আতিকুর রহমান, খালেদ আহমেদ, আজিজুর রহমান, সিলেট মহানগর যুবদলের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ আজিজ সুজা,সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...