বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বরফকল চালু রাখায় জরিমানা গুনলো তিন প্রতিষ্ঠান

মা ইলিশ সংরক্ষণের মৌসুমে অননুমোদিতভাবে বরফকল চালু রাখায় তিন বরফকলকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মহানগরের সাগরিকা রোডে অবস্থিত তিন বরফকলে জেলা মৎস্য দপ্তর ও পাহাড়তলী থানার সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

মৌসুমী আইস প্রোডাক্টসের ম্যানেজার হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা, দিলোয়ারা আইস ফ্যাক্টরীর ম্যানেজার হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা এবং রুপালী আইস ফ্যাক্টরি এর ম্যানেজার মো. ইলিয়াস মিয়াজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ও মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পাহাড়তলী থানার একদল পুলিশ সদস্য, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...