শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রোববার রাত ৮টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারপ্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এ সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে লি কিয়াং-এর আমন্ত্রণে চীন সফরে যাবেন তিনি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...