শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গুজব মোকাবিলায় সার্বক্ষণিক ফ্যাক্ট-চেকিং কমিটি কাজ করছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য অধিদফতরের সদরদফতরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে দ্রুত সত্যতা যাচাই করে সরকারের পক্ষ থেকে ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ প্রস্তুত করা হচ্ছে এবং তা তাৎক্ষণিকভাবে সরকারি-বেসরকারি সব গণমাধ্যমে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এছাড়া অপপ্রচার ও সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তথ্য অধিদফতরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...