শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

৩৮ বছরেও রেকর্ডের রাজা মেসি, বিশ্বকাপে গড়লেন চার নতুন ইতিহাস

কে বলবে বয়সটা ৩৮! বয়স কেবল সংখ্যা—সেটিই যেন আবারও প্রমাণ করলেন Lionel Messi। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে নকআউট পর্বে তুলেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচেই নিজের নামের পাশে যোগ করেছেন চারটি নতুন রেকর্ড, যেগুলোকে স্বীকৃতি দিয়েছে Guinness World Records।

বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল
অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এতে তিনি জার্মান কিংবদন্তি Miroslav Klose-এর ১৬ গোলের রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠেছেন। পাশাপাশি নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৭ গোলের মালিক ব্রাজিলিয়ান কিংবদন্তি Marta-কেও ছাড়িয়ে গেছেন।

বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ জয়
অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। এর আগে ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬—ছয়টি বিশ্বকাপ জুড়ে এই অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

রেকর্ড ২৮ ম্যাচ
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর মেসির ম্যাচসংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি Lothar Matthäus-এর ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। এরপর আরও তিন ম্যাচ খেলে সেই রেকর্ডকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

সর্বোচ্চ ২,৪৮৯ মিনিট মাঠে
অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে তিনি কাতার বিশ্বকাপের ফাইনালে ইতালির কিংবদন্তি Paolo Maldini-র ২,২১৭ মিনিটের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন।

৩৮ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলা মেসি যেন নতুন করে লিখছেন বিশ্বকাপ ইতিহাস। গোল, জয়, ম্যাচ ও খেলার সময়—সবখানেই এখন সর্বকালের সেরার আসনে আর্জেন্টাইন মহাতারকা।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...